অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাজারে করোনার ওষুধ ‘মলনুপিরাভির’, দাম ৭০ টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২১ রাত ০৯:২৭

remove_red_eye

৭৭৪

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০০ মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ক্যাপসুল খেতে পারবেন।
চিকিৎসকরা বলছেন, মলনুপিরাভির ক্যাপসুলের ফুল কোর্স হবে পাঁচদিনে। প্রতিদিন আটটি ক্যাপসুল খেতে হবে, যার মধ্যে সকালে চারটি ও রাতে চারটি। অর্থাৎ পাঁচদিনে মোট ৪০টি ক্যাপসুল খেতে হবে। সেই হিসেবে একজন রোগীর জন্য ফুল কোর্সের মলনুপিরাভির দাম পড়বে দুই হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) রিজভী উল কবির জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (৮ নভেম্বর) থেকে রাজধানী ঢাকায় এবং আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মলনুপিরাভির ক্যাপসুল পাওয়া যাচ্ছে।
রিজভী উল কবির বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা ও গাইডলাইন মেনে আমরা এক হাজার ৬০০ বক্স মলনুপিরাভির ক্যাপসুলের নমুনা জমা দিয়েছিলাম। অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ওষুধের অনুমোদন দিয়েছে। এরপরই আমরা মলনুপিরাভির ক্যাপসুল বাজারজাত শুরু করেছি।’
বেক্সিমকো ছাড়াও করোনার ক্যাপসুল উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকে অ্যান্ড এফ, ইনসেপটা এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি।
মঙ্গলবার দুপুরে এসকে অ্যান্ড এফ ফার্মাসিউটিক্যালসও ওষুধটির উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা ও গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের উৎপাদিত ওষুধের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে বলে জানান।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন জাগো নিউজকে বলেন, দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এ অনুমোদন দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ায় এর আগে করোনা রোগীর চিকিৎসার জন্য রেমিডিসিভির উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ ইউএস এফডিএ যেহেতু করোনার চিকিৎসায় অনুমোদন প্রদান করেছে তাই জরুরি ব্যবহারের জন্য আমাদেরও অনুমোদন দিয়েছে।’
মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপটিকসের ‘মলনুপিরাভির’ করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেয়, যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।
সম্প্রতি যুক্তরাজ্য সরকার করোনা চিকিৎসায় ই মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরপরই মূলত দেশে এই ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...