অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০১৯ রাত ১১:০৬

remove_red_eye

৮৩১

জুয়েল সাহা : ভোলায় ইলিশ সম্পদের উৎপাদন বৃদ্ধি ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলেসহ মৎস্যজীবীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইকোফিশ বাংলাদেশ’র আয়োজনে সোমবার দুপুরে ভোলা শহরেরর হোটেল ক্রিস্টাল ইন এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম,কোস্ট ট্রাস্ট জেলা সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম, ওয়াল্ড ফিস রিচার্জ এ্যসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ।
সভায় ইকো-ফিসের সহ-সমন্বয়কারী মো. সোহেল মাহমুদের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, ভোলায় জেলেদের নদীর বৈচিত্র্য সম্পর্কে ও ইলিশের বিষয়ে অবহিত করতে ইকোফিশ সব সময় কাজ করছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে এখন আর জেলেরা মাছ ধরতে যায়না। তারা এখন বিকল্প কাজ হিসাবে গবাদি পশু লালন পালনসহ কৃষি কাজ করছে। এ সময় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও বক্তারা বলেন, অভিযানের সময় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের নৌকার জেলেদের ব্যাপাওে অভিযোগ করা হয়। তারা জেলেদের হয়রানি করে এবং তাদের কারনে অভিযান সফল হয়না বলেও উল্লেখ করেন। সভায় ভোলা সদর ও দৌলতখান উপজেলার ইকোফিসের জেলেদের নিয়ে গ্রাম ভিত্তিক মৎস্য ব্যবস্থপনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...