তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২১ রাত ১০:২২
৫৭৩
রফিক সাদী : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে ২২২ জন হতদরিদ্র পরিবারের মাঝে রেশন কার্ড বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকাল ১১ ঘটিকায় চাঁচড়া ইউনিয়ন পরিষদ মাঠে রেশন কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেন। নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্যেই শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তজুমদ্দিনের অধিকাংশ এলাকায় নদী ভাঙ্গন রোধে বøক স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। অথচ মেজর হাফিজ ২৩ বছরেও কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় তজুমদ্দিনের অধিকাংশ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার প্রমূখ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত