অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন, আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০১৯ রাত ১০:২৯

remove_red_eye

৯০২

বোরহানউদ্দিন প্রতিনিধি :  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১ম শ্রেণির এক শিশু (৬)কে যৌন নির্যাতনের ঘটনার প্রধান আসামীকে দ্রæত গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা এলাকাবাসী। আজ রবিবার সকাল ১০টায় পক্ষিয়া ইউনিয়নের ভূইয়া বাড়ির দরজার প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ কয়েক শত মানুষ অংশ নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বোরহানউদ্দিনের পক্ষীয়া ইউনিয়নের ভূইয়া বাড়ির দরজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী গত ৪ আগস্ট বিকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিলঘর এলাকায় পৌছলে মুজাম্মেল হক নামের এক দোকানী ওই শিশুটিকে ডেকে তার দোকানে নিয়ে যায়। সেখানে দোকানদার আঙ্গুল দিয়ে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এ ঘটনার ২ দিন পর শিশুটির মা বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে ভূইয়া বাড়ির দরজার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন ভূইয়াসহ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের দ্রæত বিচার না হওয়া এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায়। এ জন্য দিন দিন নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীকে দ্রæত গ্রেফতার করে বিচারের আওয়াতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর জানান, ওই ঘটনায় মুজাম্মেল ও তার ছোট ভাই আলাউদ্দিনসহ ২ জনকে আসামী করে মামলা দেয়া হয়। শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত মুজাম্মেল ইতিপূর্বে একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে। তবে মামলার দ্বিতীয় আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...