লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:৩৫
৭৪৭
লালমোহন প্রতিনিধি : ফেসবুক আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। মঙ্গলবার জার্নালিস্ট মিলি সিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার করা হয়। এ ব্যাপারে মিলি সিকদার মঙ্গলবার রাতে লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছে। পরে লালমোহন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মিলি সিকদার জানায়, তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। তার ফেসবুক আইডি দেড় মাস আগে হ্যাক করে ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের বিরুদ্ধেও অপপ্রচার করা হয়। ওই সময় মিলি সিকদার বোরহানউদ্দিন থানায় মামলা করে। মঙ্গলবার বিকেলে ওই একই আইডি থেকে এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে নিয়ে কয়েকটি অপপ্রচারমূলক পোস্ট করা হয়। এসব পোস্ট মিলি সিকদার করেনি বলে সে দাবী করে। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ তার আইডি হ্যাক করে এমন অপপ্রচার করে। এতে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেস্টা চলছে। এর সাথে যেই জরিত থাকুক তার দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন মিলি সিকদার।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত