অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলা থেকে হারিয়ে যাচ্ছে নোনা ইলিশের স্বাদ


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২১ রাত ০৮:৫০

remove_red_eye

৬৬৭



এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন :  রুপালী ইলিশের আরেক রূপ নোনা বা কাটা ইলিশ। দক্ষিনাঞ্চলের দ্বীপজেলা ভোলার চরফ্যাশনের উপকূলীয় অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে এই নোনা ইলিশ বা কাটা ইলিশ। গৃহস্থ বা মৌসুমী ইলিশ ব্যবসায়ীরা ইলিশ মৌসুমে কম মূল্যে বড়ো ও মাঝারি আকারের ইলিশ ক্রয় করে নারীভূড়ি ও আশঁ ছাড়িয়ে নেয় এবং কেটে পিস,পিস করে পরিস্কার করে। এর পর সামুদ্রিক বা মোটা লবন দিয়ে কিছুদিনের জন্য টিনের জারে তা প্রক্রিয়াজাত করে। পরে ইলিশ মৌসুম শেষ হলে তা খোলা বাজারে অধীক মূল্যে বিক্রি করে। এছাড়াও ভোজন রসিক গৃহস্থরা দৈনন্দিন খাবারে অথবা অতিথি আপ্যায়নেও এ নোনা ইলিশ পরিবেশন করে থাকে। যা ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় এবং প্রটিনে সমৃদ্ধ। ইলিশ মাছ প্রজন শেষে গভীর নদী ও সাগরে চলে যাওয়ায় জেলে পল্লীতে বর্তমানে চলছে ইলিশের আকাল। আর এ ইলিশ সংকটে চরফ্যাশন উপজেলার দ্বীপাঞ্চলীয় এলাকাগুলোতে ঐতিহ্যবাহী এই নোনা ইলিশ বা কাটা ইলিশ আগের মতো এখন আর দেখা যাচ্ছেনা।
স্থানীয় শিক্ষক আমির হোসেন বলেন,বিগত বছরগুলোতে জেলে পাড়ায় গেলে এ নোনা বা কাটা ইলিশ পাওয়া যেত। বাজারে এখন সারা বছর ধরে মাছ,মাংস সংরক্ষণে কম মূল্যে বিভিন্ন মডেলের ফ্রিজ পাওয়া যাচ্ছে। এছাড়াও চরফ্যাশনের দূর্গম চরাঞ্চলেও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হওয়ায় ইলিশ মাছে লবন দিয়ে তেমন কেউ প্রক্রিয়াজাত করেনা। এ শিক্ষক আরও বলেন,জেলেরা আড়ৎদার ও মহাজনদের দাদনের জালে আটকে থাকায় ভাগে পাওয়া ইলিশ বিক্রি করে দেয়। ফলে জেলেরা বাড়িতে বেশি পরিমানে ইলিশ নিতে না পাড়ায় তাঁরা এখন আর কাটা বা নোনা ইলিশ তৈরী করেনা। উপজেলার মাদ্রাজ ইউনিয়নের জেলে কামরুল ইসলাম বলেন, ভাগের ইলিশ মাছ বিক্রি করে ফেলি। এছাড়াও বর্তমানে তেমন ইলিশ পাওয়া যাচ্ছেনা আর যা পাই তা জাটকা হওয়ায় নুন (লবন) দেয়া হয়না। দুলারহাট বাজারের ইলিশ ব্যবসায়ী জাহাঙ্গির হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সঠিক সময়ে ইলিশ মাছ পাওয়া যায়না। শিত মৌসুমের শুরুতে আমরা বড় ইলিশ পাচ্ছিনা যার ফলে ছোট ইলিশ দিয়ে কাটা বা নোনা ইলিশ তৈরী করা হয়না। ক্রেতা মো. ফারুক বলেন,দীর্ঘ পাঁচ বছরের মধ্যে আমাদের এলাকায় কাটা ইলিশ বা নোনা ইলিশ তেমন পাওয়া যাচ্ছেনা। জাহানপুর ইউনিয়নের জেলে ইউসুফ মাঝি বলেন,জেলেরা তাঁেদর পেশা বদল করার চেষ্টা করছে। বছরের বেশিরভাগ সময় নদী ও সাগরের আবহাওয়া খারাপ থাকে এবং বছরের বিশেষ কিছু সময় ছাড়া তেমন ইলিশ পাওয়া যায়না। যখন ইলিশ পাওয়া যায় তখন প্রচুর দাম থাকে যার কারণে বেশিরভাগ জেলে ইলিশ মাছ বিক্রি করে দেয়ায় কাটা বা নোনা ইলিশ হারাচ্ছে তার নিজস্ব ঐতিহ্য। চরফ্যাশন মেরিন ফিসারীজ অফিসার সাইদুর রহমান বলেন, এক সময়ে জেলেরা অপ্রতিরোধ্যভাবে ইলিশ শিকার করেছে। ক্রেতারাও কম মূল্যে প্রচুর পরিমানে ইলিশ ক্রয় করতেন। তখনকার সময়ে গ্রামাঞ্চলে ইলিশ সংরক্ষণে ফ্রিজ না থাকায় তখন মানুষ ইলিশ মাছ লবন দিয়ে প্রক্রিয়াজাত করে রাখত। বর্তমানে চরফ্যাশনের উপকূলীয় ও দ্বীপাঞ্চলীয় এলাকাগুলোতে বিদ্যুতায়ন হওয়ায় প্রচুর পরিমানে বরফ মিল তৈরী হয়েছে এবং বেশিরভাগ মানুষ এখন ফ্রিজারেটর ব্যবহার করে খাবারের মাছ মাংস দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে ক্রয় বিক্রয় করছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে নদীতে ইলিশের অভয়ারণ্য নষ্ট হচ্ছে এবং মাছেরও প্রজনন অনেকটা হ্রাস পাওয়ায় নদীতে ইলিশের পরিমানও কমে যাচ্ছে। আর বাজারেও ইলিশের প্রচুর চাহিদা ও বেশি দাম থাকার কারণে জেলেরা যা ইলিশ পাচ্ছে তাই বিক্রি করে দিচ্ছে। আর তাই এখন আর ঐতিহ্যবাহী কাটা ইলিশের প্রক্রিয়াজাত তেমন কেউ করেনা। জেলেরা যদি সরকারের নির্দেশনা মেনে চলে তাহলে ইলিশের পুরনো ঐতিহ্য আবার ফিরে আসবে বলেও মনে করেন এ কর্মকর্তা।






তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...