তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৮
৬৮০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের একাংশ ভেঙ্গে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল।
অভিযোগ উঠেছে কোন নিলাম ছাড়াই সরকারি বিধি-বিধান/ পরিপত্র অনুসরণ না করে নতুন ভবন নির্মাণের কারণ দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন এ ভবনের একাংশ ভেঙ্গে ফেলেছেন।
জানা যায়, তজুমদ্দিন উপজেলা সদরে অবস্থিত ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবন নির্মাণের বরাদ্দ হয়। ভবনের নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এস এমপি। কিন্তু ভবনের জায়গা নির্ধারণের ঝামেলায় দীর্ঘদিন যাবৎ নির্মাণ কাজ বন্ধ থাকে। পরবর্তীতে বিদ্যালয়ের পাশের খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলে, নতুন ভবনের জন্য আরো জায়গার প্রয়োজনীয়তা দেখিয়ে পুরাতন দ্বিতল ভবনের ছাদ সহ একাংশ ভেঙ্গে ফেলা হয়। সেখানে কর্মরত শ্রমিকরা সাংবাদিকদের জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে তারা ভবন ভাঙ্গার কাজ করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল জানায়, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরামর্শক্রমে শিক্ষক পরিচালনা কমিটির একটি রেজুলেশনের মাধ্যমে ভবনের একাংশ ভাঙ্গার সিদ্ধান্ত প্রহণ করেছি। সে অনুযায়ী ভবনের একাংশ ভাঙ্গা হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস বলেন, ভবন ভাঙ্গার বিষয়ে আমাকে অবগত করা হয়নি। সরকারি বিধি বিধান পরিপত্র অনুসরন না করে ভবন ভাঙ্গা সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত