দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:১৪
১১৫৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের ঘাটলাটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে দেখার কেউ নেই। ফলে হাসপাতালে ভর্তি অসংখ্য রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দৌলতখান উপজেলা ৫০ শয্যার হাসপাতালের পুকুরটির একটি মাত্র ঘাটলা। সেটিও দীর্ঘ এক বছর ধরে ভেঙ্গে পড়ে থাকার কারণে মসজিদের মুসল্লি ও হাসপাতালে ভর্তি হওয়া রোগী, তাদের অভিভাবক অজু ও হাত-মুখ ধোয়ার জন্য গেলে নানা ভোগান্তি পোহাতে হয়। ভাঙ্গা ঘাটলাটি দিয়ে অজু করতে গিয়ে মসজিদের কয়েকজন মুসল্লি পুকুরে পরে গিয়ে আহত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাজল নামে এক রোগী জানান, পুকুরের ভাঙা ঘাটলাটিতে হাত-মুখ ধোয়ার জন্য গেলে ভোগান্তিতে পড়তে হয়। এমনকি এ ঘাটলায় মুখ ধুতে গিয়ে ওইদিন একজন রোগীর অভিভাবক পুকুরে পড়ে গেছে। তিনি ওইদিন ভেজা শরীর নিয়ে বাড়িতে ফিরে গেছেন। হাসপাতালটির ঘাটলাটি এমন ঝুঁকিপূর্ণ হলে মানুষের দুর্ভোগের সীমা থাকবেনা। হাসপাতাল মসজিদের হাছান নামে এক মুসলি¬ জানান, ভাঙ্গা ঘাটলা দিয়ে নামাজের অজু করতে গেলে অনেক দুর্ভোগ হয়। আমারা নতুন একটি ঘাটলার দাবি জানাচ্ছি।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিয়াস কান্তি সাহা জানান, রোগীদের সঙ্গে আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিষয়টি সিভিল সার্জনকে জানিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান, ‘বিষয়টি উপজেলার সংশ্লিষ্ট দপ্তর সহ ভোলা জেলা সিভিল সার্জন কে জানানো হয়েছে। আশা করি দ্রæত এ সমস্যার সমাধান হবে।’
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত