লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:১৬
৫৯২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ৪ তলা নিমার্ণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. ফরিদ উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় সে। তবে কাজের ক্ষেত্রে শ্রমিকদের নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান বুশরা কনস্ট্রাকশন। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন পৌরসভা ১১ নং ওয়ার্ডের ভাঙাপোল এলাকার আবুল কালামের ছেলে। ফরিদ এক ছেলে ও এক মেয়ের বাবা।
বুশরা কনস্ট্রাকশনের সাইড কন্ট্রেকটর ফখরুল দাবী করেছেন কাজ করতে গিয়েই অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান শ্রমিক ফরিদ উদ্দিন। শ্রমিকদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ফখরুল।
দুর্ঘটনায় শ্রমিক নিহতের ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত