অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার নতুন অধ্যক্ষের যোগদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:২২

remove_red_eye

৬১০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওলানা মুঃ নুরুল আমিন। আজ রবিবার মাদ্রাসা গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব,শিক্ষা ও আইসিটি) মো.মামুন আল ফারুক’র হাতে যোগদান পত্র প্রদান পূর্বক তিনি এ পদে যোগদান করেন। যোগদানের পর নুরুল আমিন অধ্যক্ষ কক্ষে পৌছলে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন সহকর্মী সাংবাদিক ইয়াছিন আরাফাত, এম আমির হোসেন, মিজান নয়ন, কামাল মিয়াজী, জামাল মোল্লা, এম লোকমান হোসেন শাহাবুদ্দিন সিকদার, মাইন উদ্দিন জমাদার, কামরুল সিকদার, নুরুল্যা ভুইয়া, এআর সোয়েব চৌধুরী প্রমুখ। নয়া অধ্যক্ষ নুরুল আমিন ১৯৯৮সনে অত্র মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করে ২০১০সনে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি পেয়ে কর্মরত ছিলেন।
অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় মাওলানা নুরুল আমিন, স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে এ পদে নিয়োগ পাওয়ায় নয়া অধ্যক্ষ মাওলানা মুঃ নুরুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাও.মাঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ কার্যকরী কমিটির সদস্যরা। পাশাপাশি মাদ্রাসাটির অধ্যক্ষ পদে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগে সহায়তার জন্য জমিয়ত নেতৃবৃন্দ স্থানীয় এমপি, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ,স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলা শাখার নেতৃবৃন্দরা ও তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও নয়া অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী , সহকর্মী এবং শুভাকাঙ্খীরা।
মাওলানা নুরুল আমিন শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায় নিজকে নিয়োজিত রেখে জনকল্যানে কাজ করছেন। তার পিতা মাওলানা নুরুল ইসলাম ১৯৬২সন থেকে ২০০০সন পর্যন্ত সুনামের সহিত মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গেছেন।
অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন জানান, পিতার মতো তিনিও প্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। একাজে তিনি স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক এবং সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...