বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৯ রাত ০৯:৪৫
৮৭৩

তজুমদ্দিন প্রতিনিধি || রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে মানিকনগরে আধুনিক ঢাকা গড়ার প্রত্যেয় নিয়ে সরকার হাউজিং-এর শুভ উদ্বোধন করা হয়। গতকাল সকাল ১১টায় মানিকনগরে ১০তলা বিশিষ্ট ৪টি আধুনিক বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে সরকার হাউজিং-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট ও ভোলা-৩ আসনের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, এমপি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকার হাউজিং-এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান মোঃ মোশারফ হোসেন সরকার, ম্যানেজিং ডিরেক্টর মোঃ শোভন সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম শরীফ, বিশিষ্ঠ সমাজ সেবক গোলাম মোস্তফা, বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী খোরশেদ আলম, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগ নেতা রাকীব ও রায়হান, ৭১নং যুবলীগ নেতা হাজ্বী বিপ্লব ও শাহীন, ভরসা হাউজিং-এর চেয়ারম্যান সাহেব আলী প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভোলা-৩ আসনের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, এমপি বলেন, আধুনিক ঢাকা গড়তে হলে এবং আধুনিকতার সাথে তালমিলিয়ে আমাদের অল্প জায়গায় পরিকল্পিতভাবে নগরায়ণ করতে হবে। নূরুন্নবী চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সরকার হাউজিং আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করে দেশ সেবায় এগিয়ে আসবেন। সেই সাথে সুলভ মূল্যে এলাকার জনগণের স্বাস্থ্য সম্মত বাস স্থান নির্মাণে সরকার হাউজিং আরো উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে, আর সুন্দর নগরায়নের মাধম্যেই সোনার বাংলা গড়া সম্ভব। তিনি আরো বলে আমি আশা করি সরকার হাউজিং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পেছনে অগ্রণী ভূমিকা পালন করবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত