অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় নিজের বাল্যবিবাহ রুখে দিলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৬০৪

মনপুরা প্রতিনিধি : রাত ১২ টা। এক অপ্রাপ্ত বয়স্ক জেলের সাথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহের সকল আয়োজন চলছিল। সুযোগ পেয়ে ওই ছাত্রী তাৎক্ষনিক ওসির ফোনে বাল্যবিবাহের বিস্তারিত তথ্য দেন। পরে ওসি সাইদ আহমেদ পুলিশ নিয়ে ওই বাল্যবিবাহ অনুষ্ঠানে হাজির হয়ে ওই ছাত্রীর মা, ছেলের ভাই সহ ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে থানায় নিয়ে আসে। এভাবে নিজের বাল্যবিবাহ নিজে রুখে দেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

ঘটনাটি ঘটে সোমবার রাত ১২ টায় ভোলার মনপুরার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৮নং ওয়ার্ডে ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাবার বাড়িতে। ওই ছাত্রী দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ওই ছাত্রীর মা জাহানারা বেগম মেয়েকে (৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী) পড়াশুনার করাবেন ও ১৮ বছরের আগে বিবাহ না দেওয়ার মুছলেকা দিলে ছেড়ে দেন ওসি। একইভাবে অপ্রাপ্ত বয়স্ক জেলের ভাই মোঃ ফারুক ২১ বছরের আগে ভাইকে বিবাহ করাবেন না বলে মুছলেকা দিলে তাকেও ছেড়ে দেন ওসি।

৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জানান, দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভায় ওসি সাইদ আহমেদ বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের করণীয় সর্ম্পকে বক্তব্যদেন। পরে ওসি নিজের মোবাইল নাম্বার সবাইকে খাতায় লিখেতে বলেন। ওই নাম্বার খাতা থেকে বের করে মোবাইলে ফোন দেন। পরে ওসি গিয়ে বাল্যবিবাহ রুখে দেওয়ার পাশাপাশি পড়া-লেখার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান ওই ছাত্রী।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিজের বাল্যবিবাহ নিজে রুখে দেওয়ার সাহসীকতার জন্য ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে মনপুরা থানা থেকে পুরুস্কৃত করা হবে। ওই ছাত্রীর মা ও অপ্রাপ্ত বয়স্ক জেলের ভাইকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...