বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ১০:১২
৫৩২
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বরাদ্দ পেয়ে ইউিনিয়ন পরিষদের প্রার্থীরা লঞ্চ যোগে ঢাকা থেকে ফেরার পর এমপি, মেয়র ও নৌকা প্রতিকের প্রার্থীদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন পৌরসভা লঞ্চঘাটে সম্মিলিত নাগরিক সমাজ ওই সংবর্ধনার আয়োজন করে। বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় তিনি বলেন, উন্নয়নের প্রতিক নৌকা। চলমান উন্নয়ন বেগমান রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।
আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে বড়মানিকা ইউনিয়নে জসিমউদ্দিন হায়দার. কুতুবা ইউনিয়নে নাজমুল আহসান জোবায়েদ, পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদার, টবগী ইউনিয়নে কামরুল আহসান চৌধুরী, দেউলা ইউনিয়নে জাকির হোসেন শাহাজাদা তালুকদার, কাচিয়া ইউনিয়নে আ. রব কাজী ও হাসাননগর ইউনিয়নে আবেদ চৌধুরী নৌকা প্রতিক বরাদ্দ পেয়েছেন। এছাড়া গঙ্গাপুর ও সাঁচড়া ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত