অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে গাছের সঙ্গে বিদ্যুতের তার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৬

remove_red_eye

৫৫৪

এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর ১১ হাজার  ভোল্টেজের তার ইন্সুলেটরের মাধ্যমে গাছের সঙ্গে জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। উপজেলার কর্তারহাট-গজারিয়া সড়কের মাঝখানে সৈনিক বাজারের পশ্চিম পাশে একটি চালতা গাছের সঙ্গে মেইন লাইনের বিদ্যুতের তার জুড়ে দেয় পিডিবি কর্তৃপক্ষ। যার ফলে ইতোমধ্যে মারা যায় গাছটি। একই সাথে এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে আতঙ্ক। পিডিবি কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কাÐে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মাঝে।
ওই এলাকার বাসিন্দা মনজুর রহমান বলেন, গাছের সঙ্গে বিদ্যুতের তার, এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ। যার ফলে এখান দিয়ে যাতায়াত করা মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রæত গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারটি অপসারনের দাবী জানাচ্ছি।
এব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর চরফ্যাসন শাখার আবাসিক প্রকৌশলী (আরই) মো. মিজানূর রহমান জানান, গাছের সঙ্গে বিদ্যুতায়িত হতো। যার জন্য একটি ইন্সুলেটরের মাধ্যমে ওই গাছের সঙ্গেই তার লাগিয়ে দেয়া হয়েছে। গাছের মালিক যদি গাছ কাটতে চায় তাহলে আমরা ওই ইন্সুলেটরটি খুলে দিবো। তবে গাছের সঙ্গে বিদ্যুতের তার লাগানো কতটুকু যৌক্তিক, তার সঠিক উত্তর দিতে পারেনি এই কর্মকর্তা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...