লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৭
৫৪৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে লিটন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত লিটন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদ হাওলাদারের ছেলে। সে পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
জানা যায়, চরফ্যাশনের লিটন হাওলাদার টমটমযোগে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় একটি মাহফিলের জন্য ডেকোরেটরের মালামাল নিয়ে আসছিলেন। পথিমধ্যে গজারিয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা লিটন, ইমন, নয়ন, শাহাদাত আহত হয়। পরে গুরুতর আহত লিটনকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় দুপুরে লিটনের মৃত্যু হয় বলে জানিয়েছেন চরফ্যাশনের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাক ও টমটম থানা হেফাজতে রয়েছে। লিটনের সুরতহাল তথ্যের জন্য চরফ্যাশন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত