অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


এবার ৮ সংবাদকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এসএটিভি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০১৯ দুপুর ০১:৩৮

remove_red_eye

২০১৯

বাংলার কণ্ঠ ডেস্ক : এসএটিভির প্রোগ্রামের ১০ জনকে ছাঁটাইয়ের পর এবার ৮ সংবাদকর্মীকে কর্মবিরতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার চক্রান্তসহ নানাভাবে নাজেহাল করার জের ধরে সব পর্যায়ের কর্মীরা একজোট হয়ে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে অফিস থেকে বের করে দেন। এ ঘটনায় দায়ে এবার প্রথম ধাপে স্টাফ রিপোর্টার মো. জুনায়েদ আলী (সাকী), পিএম বিটের স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার মাহমুদুল হক সরকার, স্পোর্টসের স্টাফ রিপোর্টার মো. আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার মঞ্জুরুল হাসান মিলন, স্টাফ রিপোর্টার মো. মুহসীন কবীর, সিনিয়র নিউজরুম এডিটর খালিদ বিন আনিস এবং ক্যামেরাম্যান মো. আনোয়ার হোসেনকে কর্মবিরতি দেয়া হয়েছে। এসএটিভির অ্যাডমিন অ্যান্ড এইচ আরের সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদ আল মোজাহিদ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে উল্লেখ করেছেন, এই ৮ গণমাধ্যমকর্মি গত ২৭ নভেম্বর, ২০১৯ তারিখে এসএটিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সালকে লাঞ্ছিত করাসহ টেনেহেচড়ে অফিসের বাইরে বের করে দেন। যা প্রশাসনিক ও দাপ্তরিক আচরণ ও শৃংখলা পরিপন্থি। তাই কেন কঠোর দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানিয়ে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্ম থেকে বিরত রাখা হয়েছে তাদের। যা ২৯ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালের চক্রান্তে একেরপর এক ছাঁটাই এবং নাজেহালসহ শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্রে অফিসের সবাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই জের ধরে গেল ২৭ নভেম্বর রাত পোনে ১০টার দিকে তাকে অফিস থেকে বের করে দেয়া হয়। অথচ বার্তা বিভাগের শুধু ৮ জনকে চাকরিচ্যুত করতে কর্মবিরতি দেয়াসহ ব্যাখ্যা চাওয়ায় পুরো অফিসজুড়ে আবারও শুরু হয়েছে উত্তেজনা। গুঞ্জন চলছে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালের ছাঁটাই ফর্মূলা শেষ পর্যন্ত কার্যকর করতে যাচ্ছে মালিকপক্ষ।
এদিকে, বকেয়া বেতন-ভাতা দাবি করায় কর্মবিরতি দেয়া ৮ গণমাধ্যমকর্মীর মধ্যে ৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃত্বে সাংবাদিক, শ্রমিক, কর্মচারী ও কলাকুশলীদের নিয়ে আন্দোলন গড়ে তোলায় মালিকপক্ষ পিছু হটে। সেই সঙ্গে গেল ৭ অক্টোবর ত্রিপক্ষীয় বৈঠকে যথাসময়ে বেতন-ভাতা দেয়াসহ ১৩ দফা সিদ্ধান্ত মেনে নিয়ে স্বাক্ষর করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনও বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। তিন মাসের বেতন এখনও বকেয়া। অথচ এরইমাঝে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালের চক্রান্তে শুরু করেছেন কর্মী ছাঁটাই।
গণমাধ্যমকর্মীদের ছাঁটাই এবং সবশেষ ৮ জনকে কর্মবিরতি দেয়ার বিষয়ে এসএটিভিতে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদ আল ফয়সালকে শুধু বার্তা বিভাগের ৮ জন বের করেনি। পুরো অফিসের সবাই মিলে বের করেছে। কারণ, তার চক্রান্তেই এখন সবাই অনিরাপদ। কর্মবিরতি যদি দিতে হয়, পুরো অফিসের সবাইকেই কর্মবিরতির চিঠি ধরিয়ে দেয়া হোক। শুধু ৮ জনকে কর্মবিরতি দেয়ার ভেতর দিয়ে আবারও হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালের চক্রান্তই প্রকাশ পেয়েছে।




লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...