বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০১৯ দুপুর ০১:৩৮
১৯৭৪
বাংলার কণ্ঠ ডেস্ক : এসএটিভির প্রোগ্রামের ১০ জনকে ছাঁটাইয়ের পর এবার ৮ সংবাদকর্মীকে কর্মবিরতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার চক্রান্তসহ নানাভাবে নাজেহাল করার জের ধরে সব পর্যায়ের কর্মীরা একজোট হয়ে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে অফিস থেকে বের করে দেন। এ ঘটনায় দায়ে এবার প্রথম ধাপে স্টাফ রিপোর্টার মো. জুনায়েদ আলী (সাকী), পিএম বিটের স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার মাহমুদুল হক সরকার, স্পোর্টসের স্টাফ রিপোর্টার মো. আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার মঞ্জুরুল হাসান মিলন, স্টাফ রিপোর্টার মো. মুহসীন কবীর, সিনিয়র নিউজরুম এডিটর খালিদ বিন আনিস এবং ক্যামেরাম্যান মো. আনোয়ার হোসেনকে কর্মবিরতি দেয়া হয়েছে। এসএটিভির অ্যাডমিন অ্যান্ড এইচ আরের সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদ আল মোজাহিদ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে উল্লেখ করেছেন, এই ৮ গণমাধ্যমকর্মি গত ২৭ নভেম্বর, ২০১৯ তারিখে এসএটিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সালকে লাঞ্ছিত করাসহ টেনেহেচড়ে অফিসের বাইরে বের করে দেন। যা প্রশাসনিক ও দাপ্তরিক আচরণ ও শৃংখলা পরিপন্থি। তাই কেন কঠোর দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানিয়ে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্ম থেকে বিরত রাখা হয়েছে তাদের। যা ২৯ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক