লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২১ রাত ০৯:০১
৫১৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে হারিয়ে যাওয়া তানভীর (৮) ও বায়েজিদ (৭) নামের দুই শিশুকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে লালমোহন থানা পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার ভাঙাপোল এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে লালমোহন থানা পুলিশের পক্ষ থেকে ফেসবুকে শিশু দুই জনের পরিচয় সনাক্তের জন্য একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি শিশু দু’জনের আত্মীয়দের নজরে পড়লে তারা থানায় যোগাযোগ করে। এরপর শিশুদেরকে শুক্রবার রাতে তাদের মামাতো ভাই মো. ফরহাদের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের কাছে পৌঁছাতে পেরে বাঁধ ভাঙা আনন্দ দেখা দেয় ওই দুই শিশুর মাঝে। এছাড়াও শিশু দুইজনকে পেয়ে লালমোহন থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই দুই শিশুর মামাতো ভাই ফরহাদ।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শুক্রবার সকালে তাদের পেয়ে থানা হেফাজতে রাখা হয়। তাদের পরিবার ঢাকার তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকায় বাস করে। শিশু দুইটি মূলত চরফ্যাশনের তাদের এক আত্মীয়র বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে হারিয়ে যায়। এদের সন্ধান চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেই। ওই পোস্ট দেখে শিশু দুইটির মামাতো ভাই আমাদের সাথে যোগাযোগ করে। শুক্রবার রাতে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে ওই দুই শিশুকে হস্তান্তর করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত