অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আগামীকাল চরফ্যাশনের ৭ ইউপিতে ভোট : ৬৯ কেন্দ্রের ৬৫টিই ঝুঁকিপূর্ণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২১ রাত ০৯:০৬

remove_red_eye

৫৩৩

এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন :   আগামীকাল রাবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে চরফ্যাসন উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ৭ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রেকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে চিহ্নত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী পরিবেশ স্বভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানগঞ্জ, অধ্যক্ষ নজরুল নগর, আবুবকরপুর, আব্দুল্লাহপুর, চর মানিকা, রসুলপুর ও চর কুকরীমুকরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নের ৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ব্যাতীত বাকী ৬৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৯ জন ও সাধারণ সদস্য পদে ১৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ১১ হাজার।
অপরদিকে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতিকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দুই জন সংরক্ষিত নারী সদস্য ও ৬জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...