চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২১ রাত ১০:৩৪
৬০৪
ভ্রাম্যমান আদালতে এক জনের কারাদণ্ড ১২ জনের জরিমানা
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের সাত ইউপিতে কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচণে বিভিন্ন কেন্দ্রের বাইরে হামলা সংর্ঘষ ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ জন আহত হয়েছে। এদিকে অনুপ্রবেশের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদÐ, জাল ভোট ও নির্বাচনী আচররণ বিধি লঙ্গন করায় ১২ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুকরী মুকরী স্বতন্ত্র প্রার্থী কবির অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের হামলায় কবিরসহ তার ১০/১৫ জন সমর্থক আহত হয়েছে। প্রকাশ্যে ভোট প্রদানে ভোটারদের বাধ্য করারও অভিযোগ করেন। এদিকে ওসমানগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কাশেম মোল্লার আনারসের পক্ষে ভোটারদের স্থানীয় আ’লীগ নেতারা প্রভাবিত করার অভিযোগ করেন আওয়ামীলী মনোনীত প্রার্থী আশারাফুল ইসলাম ফোটন।
চর মানিকা ১ নং ওয়াডের্র মেম্বার প্রার্থী জামাল ও শাহাজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়ায় ২ জন আহত হয়েছেন। ৭ নং ওয়ার্ডে বেলাল ও শাহজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ৮ নং ওয়ার্ডে গিয়াসের সমর্থকদের হামালায় ফয়েজ উল্লাহ মাস্টারের ৪ জন সমর্থক আহত হয়েছেন। ৪ নং ওয়াডের্র ভোটার মমতাজ অভিযোগ করেন, ওই কেন্দ্রের ৬ নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার তার হাতে ব্যালোট পেপার না দিয়ে নিজেই সিল মেরে বাক্সে ভরে তার হাতে কালি লাগিয়ে পাঠিয়ে দেন। আবদুল্লাহ পুর ৩ নং ওয়ার্ডে বিজয়ী ইউছুফসহ তার ৪ জন সমর্থককে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষ মোহাম্মদ উল্লাহ নেতৃত্বে তার সমর্থকরা। এসময় ওই ভোট কেন্দ্রে স্কুলের দপ্তরীর ওপর হামলা করে স্কুলের চাবি ছিনিয়ে নেয়। আবদুল্লাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এবং ওসমান গঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে আববকর পুর ৩ নং ওয়ার্ডে জাল ভোট দেয়ায় দায়ে ৪ জন কে ৩০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরা, ওসমাগঞ্জে নির্বাচনী আচররণ বিধি লঙ্গন করায় ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা। আবদুল্লাহ পুর ৯ নং ওয়ার্ডে অনু প্রবেশের দায়ে মো: রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মো: সায়েক। মানিকা ইউনিয়নে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এদিকে চরফ্যাসনের বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, ও ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে। যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ আব্বাস উদ্দিন, উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত