অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে রসুলপুর ইউনিয়নে নির্বাচনে হামলায় আহত -৪ : দুই মেম্বার প্রার্থীর ভোট সমান সমান

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২১ রাত ০১:২৯

remove_red_eye

৬৩৮

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের ভাসানচর ৪নং ওয়ার্ডে টিউবওয়েল ৭৬৩ ও তালা প্রতিকের দুই প্রার্থী ৭৬৩ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টিউবওয়েল ৭৬৩ ও তালা প্রতিক ৭৬৩ ভোট পেয়েছে। আইন অনুযায়ী এ দুই প্রার্থীর ভোট পূনরায় নেয়া হবে।

এদিকে চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের ভাসানচর ৪নং ওয়ার্ডের একে সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। ২৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় ভোট গণণা চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ হামলায় আহতরা হলেন,ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি বাবুল খাঁ (৫০) সাংগঠনিক সম্পাদক সবুজ খাঁ (৫২), আলাউদ্দিন খাঁ (৪৫) ও রাসেল বেপারী (২২)। আহত বাবুল অভিযোগ করে বলেন, আমরা টিউবওয়েল প্রতিক কামাল খাঁ'র সমর্থক। প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের প্রার্থী শাহে আলমের নেতৃত্বে, মহিউদ্দিন, সোলাইমান,বেলায়েত ও রফিকসহ শতাধিক সন্ত্রাসী গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা দেশিও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। সবুজ বেপারী বলেন,ভোট গণনা শেষে আমরা শুনতে পাই যে আমাদের টিউবওয়েল প্রতিক দুই ভোট বেশি পেয়ে জয়লাভ করে। তবে তালা প্রতিকের লোকজন এসে আমাদের হুমকি ধমকি দিয়ে বলে কোনো উল্লাস হবেনা কিসের দুই ভোট বেশি পেয়েছে? ভোট সমান সমান হয়েছে বলেই আমাদের মারধর করে। এ অভিযোগ অস্বীকার করে তালা প্রতিকের প্রার্থী শাহে আলম জানান ভোটের বিষয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টিউবওয়েল ৭৬৩ ও তালা প্রতিক ৭৬৩ ভোট পেয়েছে। আইন অনুযায়ী এ দুই প্রার্থীর ভোট পূনরায় নেয়া হবে। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...