অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যুবলীগ নেতা টিটুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

৬২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নৌকা প্রতীকের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু কে গুলি করে হত্যার চেষ্টা ও  যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুকে গুলি করে নৃশংস ভাবে হত্যাকারী ও মামলার প্রধান আসামী চকেট জামালসহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষুব্দ মানুষ।
সোমবার বেলা ১২ টায় শহরের প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ধনিয়া, কাচিয়া ও মদনপুর ইউনিয়নবাসীসহ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনে আওয়ামীলীগ,যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সচেতন নাগরিক সমাজের সভাপতি জেলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরন্নবী, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পালাশ,  ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম ।
এ সময় মানববন্ধন থেকে বক্তারা, ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যার ৪ দিন পরও প্রধান আসামী চকেট জামালকে পুলিশ গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেন। দ্রæত হত্যার মূল আসামি জামাল উদ্দিন সকেট সহ ১৬ জন আসামীকে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনসহ কর্মসূচী দেয়া হলে বলে হুশিয়ারী করেন। এদিকে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকর চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নান্নু ডাক্তার বিজয়ী হয়। তিনি বিজয়ী হওয়ার পর গত শুক্রবার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমাবেশ ও  দাওয়াত খেতে তার নেতাকর্মীসহ লোকজন শুক্রবার মদনপুর চরে যায়। দুপুরে দাওয়াত খেয়ে বিকালে  ট্রলার যোগে নাসির উদ্দিন নান্নু ডাক্তার ও তার কর্মীদের নিয়ে এবং যাত্রীসহ প্রায় ৬০/৭০ জন মদনপুর থেকে নাসিরমাঝি ঘাটের উদ্দ্যোশে ট্রলারে ফিরছিলো। এ সময় স্পীডবোট থেকে অস্ত্রধারীরা এলোপাথারি গুলি ছুড়ে। এতে মাথায় গুলি বিদ্ধ হয়  যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু । এসময় আবদুল খালেক,হারুনসহ ৩ জন আহত হয়েছে। ইউপি চেয়ারমান নান্নু অল্পের জন্য বেঁচে যায়। ছকেট জামাল গ্রæপ এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্নু চেয়ারম্যান । এদিকে খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় পুলিশ আবুল বাশার নামের একজনকে গ্রেফতার করেছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...