অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২১ রাত ১১:১৭

remove_red_eye

৫০৮



চরফ্যাসনে বেতুয়া নদী বন্দর ভিত্তিপ্রস্তব উদ্বোধন

চরফ্যাসন প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, আমরা ১০ হাজার কিলো মিটার নৌ-পথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। আজকে ২৭ শ নৌ পথ তৈরি করেছি। যেসব নৌ-পথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে আমরা ডেজিং এর মাধ্যমে সম্পাদন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বিআইডবিøউটিএ ৪০ টি ড্রেজার সংগ্রহ করেছে। আরো ৩৫ টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়ায় আছে।এগুলো দিয়ে কাজ করলে নৌ পথে আর নাব্যতা থাকবেনা বলে জানান। তিনি দেশের উন্নয়ন প্রসংঙ্গে বলেন, যদি দেখতে হয় উন্নয়ন যেতে হবে চরফ্যাশন।
মঙ্গলবার  (৩০ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর  ভিত্তিপ্রস্তব উদ্বোধন শেষে এক শুধী সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন।   

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া কোথায় কিভাবে আছেন ১৬ কোটি মানুষের কোন মাথা ব্যাথার কারন নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশর জন্য একটি অভিশাপের নাম একটি অন্ধাকারে নাম। এসময় তিনি আরো বলেন,  এই জিয়া পরিবার একটি খুনী পরিবার। তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। আওয়ামীলীগের লাখ লাখ  কর্মীকে এই জিয়া পরিবার হত্যা করেছে বলে জানান। তাই খালেদা জিয়ার কি হয়েছে তাতে বাংলার মানুষের কিছু যায় আসেনা বলে জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন,  জিয়া পরিবার একটি খুনি পরিবার। ৭৫এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছে তাদেরকে লালন পালন ও ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখহাসিনাকে হত্যা চেষ্টায় খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। খালেদা জিয়ার সাজাপ্রাপ্ত ছেলে তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।



 প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের দূর্গম অঞ্চলের মানুষ একসময়ে না খেয়ে দিনাতিপাত করত,অর্ধাহারে অনাহারে মৃত্যুবরণ করেছে। বিএনপি জোট শাসনামলের সমালোচনা করে আরও বলেন,আমার দেশের মানুষ সারের জন্য জীবন দিয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়নি। স্কুলের উপকরণের অভাবে ঝরে পড়েছে। দেশে উচ্চ শিক্ষা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা ছিলনা। আজকে শেখহাসিনার নেতৃত্বে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে গেছে।বিনা মূল্যে আমাদের সন্তানরা বই পাচ্ছে। আজকে ছাত্র ছাত্রীরা ঝরে পড়ে যায়না। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছে। দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। নৌপথে ড্রেজিং উন্নয়ন হলে চরফ্যাশনের এই নৌবন্দর থেকে এ অঞ্চলের মানুষ সুন্দরভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতে পাড়বে।
এ সময় চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি, সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চরফ্যাশন পৌরসভা মেয়র মো. মোরশেদ  প্রমূখ। উপস্থাপনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র।  





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...