অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চক্ষু অপারেশন করালেন বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২১ রাত ১১:২২

remove_red_eye

১৫৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  সিঙ্গাপুর, দিল্লি কিংবা ব্যাংককে নয়, নিজের প্রতিষ্ঠিত ভোলার অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান “নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে দেশের প্রখ্যাত ব্যবসায়ী সমাজসেবী আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদের চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল আটটায় এই হাসপাতালের নিয়মিত চক্ষু চিকিৎসক বিশিষ্ট সার্জন ডাক্তার কামরুল হাসান সোহেল নিজাম উদ্দিন আহমেদের চোখে আমেরিকার তৈরি বিশ্বের সর্বাধুনিক লেন্স (অপৎুংড়ভ.ওছ ঢ়ধহড়ঢ়ঃরী) বসিয়েছেন। অপারেশন শেষে এই প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চক্ষু অপারেশন করতে পেরে আমি আনন্দিত। আমাদের হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সোহেল সাহেব আমার সঙ্গে কথাবার্তার ফাঁকে কখন যে অপারেশন করে ফেলেছেন তা আমি টেরই পাইনি।”
তিনি বলেন, আমার ছেলে মেয়েরা কেউই আমার চোখের অপারেশন ভোলায় এমনকি বাংলাদেশে করার পক্ষে ছিলেন না। তাদের ইচ্ছে ছিল আমি সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে আমার চোখের অপারেশন করাবো। কিন্তু আমি ভাবলাম আমি ভোলার ছেলে। আমার প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল ভোলায় অবস্থিত। যেখানে ভোলার অজ পাড়াগাঁয়ের সাধারণ মানুষদের নিয়মিত চোখ অপারেশনসহ চিকিৎসা হয়ে থাকে। তাই আমি সেখানেই আমার চোখের অপারেশন করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। এ ব্যাপারে বিশিষ্ট সার্জন ডাক্তার সোহেল আমাকে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন ইতিমধ্যে তার হাতে লাখো মানুষের চোখের সফল অপারেশন সম্পন্ন করেছেন। তার কথায় আমি আরো উৎসাহিত হয়েছি।
এ প্রতিনিধির সঙ্গে আলোচনার সময় তিনি স¤পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। প্রকাশ নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল বিগত এক দশকে প্রায় ৩ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এবং প্রায় ৬৮ হাজার রোগীর চক্ষু অপারেশনসহ চোখের চিকিৎসা করা হয়েছে। গত কালও ৫২ জনের চোখ অপারেশন হয়েছে। হাসপাতালের পুরানো ভবনের পাশেই আটতলা নতুন ভবনের ইতিমধ্যেই চারতলা নির্মাণ হয়েছে। করোনার কারণে নির্মাণকাজ বিঘিœত হলেও এখন আবার জোরেশোরে চালু হয়েছে।
আলহাজ্ব নিজামউদ্দিন আহমেদ জানান ভবন নির্মাণ কাজ সমাপ্ত করে এ হাসপাতালে হার্ট, কিডনিসহ বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...