অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২১ রাত ১০:২৫

remove_red_eye

৫৪৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ একদিন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণের জন্য ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে ২০ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়তের অপরাজনীতি থেকে দেশকে উদ্ধার করে ২০০৯ সালে তিনি দিনবদলের সনদ গ্রহণ করেছিলেন। প্রতিশ্রæতি ছিল ২০২১ সালের মধ্যে দেশকে উচ্চ প্রবৃদ্ধির উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা, দারিদ্র্য মোকাবেলা, জনগণের জীবনমান উন্নয়নসহ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 বৃহস্পতিবার সকালে ভোলার তজুমদ্দিনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৮ কোটি টাকা ব্যায়ে  তজুমদ্দিন উপজেলা পরিষদের নতুন স¤প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান এবং  উপজেলা পরিষদের ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়মের উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, গত এক দশকে শেখ হাসিনা সরকার সরকারি সেবা প্রদানের প্রতিটি স্তরে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রভৃতি খাতে সেবা প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমানের ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে।
এসময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, এল.জি. ই.ডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল।
এর আগে এমপি শাওন ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...