অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


রোভারদের দক্ষ করে তুলবে লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্স


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

১১১৫




এম শরীফ আহমেদ : চারিদিকে কুয়াশায় আচ্ছাদিত। বেশিদূর তেমন দেখা যায় না। মানে পূর্ব আকাশে তখনও সূয্যি মামার দেখা মেলেনি। আলোর দেখা না মেললেও রোভার সদস্যরা দেখেছে আলো। এমন কুয়াশা উপেক্ষা করে, কন কনে শীতকে পিছনে ফেলে বুধবার(২৫নভেম্বর) রোভার সদস্যরা জড়ো হতে থাকে ভোলার লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ ক্যা¤পাসে । মিছিল, মিটিং বা মারামারি করার জন্য নয়।সবার উদ্দেশ্য "লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্সে" অংশগ্রহণ করে জ্ঞানের ঝুলি ভারী করা। কেউ বাসে, কেউ বোরাকে, কেউ মোটরসাইকেলে, কেউ রিকশায় কেউবা হেঁটেই উপস্থিত হোন।একই জায়গায় জড়ো সবাই সবার সাথে কুশল বিনিময় করেন।যাদের সাথে পূ‚র্বে পরিচয় ছিলোনা তারা একে অন্যরা পরিচিত হতে থাকেন।এর আগেই ঢাকা থেকে আগত কোর্স লিডার,কোর্স সচিব, পেয়ার এডুকেটর সবাইকে স্কাউট সালাম দিয়ে এবং কুশল বিনিময় করে বরণ করে নেন শাহবাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মোল্লা(এ,এল,টি)। এর পরেই শুরু রিপোটিং। সবাই খাতায় নাম ঠিকানা লিখে তাদের জন্য নির্ধারিত উপহার স্কার্ফ, টি-শার্ট, কলম, নোটবুক বুঝে নেন। বেলা ৯টায় পতাকা উত্তোলনের পর সেমিনারে প্রধান অতিথির অনুমতিতে শুরু হয় "লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্স "। ইউনিসেফ এর সহযোগিতায় ২৫সেপ্টেম্বর ভোলা শাহবাজপুর সরকারি কলেজের একটি হলরুমে শুরু হওয়া কোর্সটি চলে ২৭সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত। এতে ভোলা জেলা জেলার ৮টি ইউনিটের ৪০জন রোভার অংশগ্রহন করেন। তিন দিনের কোর্সটিতে ক্যারিয়ার পরিকল্পনা, স্ট্রেজ ম্যানেজমেন্ট ,টাইম ম্যানেজমেন্ট, নেতৃত্ব উন্নয়ন , প্রযুক্তির সামাজিক ব্যবহার,মানসিক স্বাস্থ্য, টিম বিল্ডিং, হি ফর সি, মহামারী ও দূর্যোগে করনীয়, বয়ঃসন্ধি,প্রজনন, কার্যকরি যোগাযোগ, বাল্যবিবাহ,যৌতুক, মাদকাসক্তি, পরিবার কলহসহ প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কোর্সের শেষের দিনে তাবু জলসা অনুষ্ঠানে সমাজের নানা সমস্যা নিয়ে অভিনয় করেন প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান এবং তাবু জলসায় উপস্থিত ছিলেন,ভোলা জেলা রোভার কমিশনার ও ভোলা ওপেন স্কাউট গ্রæপের প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার(এ,এল,টি),বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ -কমিশনার ও কোর্স ডিরেক্টর মোঃ আরিফুজ্জামান, বাংলাদেশ স্কাউটস মাস্টার ট্রেনার এবং সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ ডিরেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, শাহবাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মোল্লা (এ.এল.টি),ভোলা জেলা রোভার স¤পাদক মোঃ কামাল হোসেন,ভোলা সরকারি কলেজের ভ‚গোল বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম,ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রæপ আর এস এল মোঃ এরশাদ, লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্স সচিব ও
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রæপের সহকারী রোভার মেট মোঃ শহিদুল ইসলাম শান্ত,  পি আর এডুকেটর ও সেবাব্রতী মুক্ত রোভার স্কাউট গ্রæপের সিনিয়র রোভার মেট  ইমতিয়াজ আহমেদ সাকিব,আমার স্কাউট গ্রæপ রোভার রাকিবুল ইসলাম রাফি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রæপের সিনিয়র রোভার মেট আকিদা আজাদ রিনী,ভোলা ওপেন স্কাউট গ্রæপের সিনিয়র রোভার মেট  মোঃ নাঈম উদ্দিন প্রমূখ। রোভারদের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ক্যারিয়ার জীবনে চলার পথে বহু ধরনের দক্ষতার প্রয়োজন। এসব দক্ষতা সাধারণত কোনো প্রতিষ্ঠানই শিক্ষা দেয় না।ইউনিসেফ দেশের দশটি পিছিয়ে পড়া জেলার ৪শ জন রোভারদের জন্য "লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্সটি" আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসনীয়।এর দ্বারা রোভাররা দক্ষ হয়ে উঠবে। ব্যক্তি জীবনে তারা হবে রোল মডেল।পরিবার, সমাজ, দেশকে তারা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।তাদের হাত ধরেই তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...