অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার প্রধান আসামী চকেট জামাল আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২১ রাত ১২:২৩

remove_red_eye

১০৫৫

  আকতারুল ইসলাম আকাশ: ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুকে গুলি করে নৃশংস ভাবে হত্যা মামলার প্রধান আসামী চকেট জামালকে ঢাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন। তিনি আরও জানান, শনিবার (৪ঠা ডিসেম্বর) পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলবেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নান্নু ডাক্তার বিজয়ী হয়। তিনি বিজয়ী হওয়ার পর গত শুক্রবার (২৬ নভেম্বর) নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমাবেশ ও দাওয়াত খেতে তার নেতাকর্মীসহ লোকজন শুক্রবার মদনপুর চরে যায়। দুপুরে দাওয়াত খেয়ে বিকালে ট্রলার যোগে নাসির উদ্দিন নান্নু ডাক্তার ও তার কর্মীদের নিয়ে এবং যাত্রীসহ প্রায় ৬০/৭০ জন মদনপুর থেকে নাসির মাঝি ঘাটের উদ্দ্যোশে ট্রলারে ফিরছিলো। এ সময় স্পীডবোট থেকে অস্ত্রধারীরা এলোপাথারি গুলি ছুড়ে। এতে মাথায় গুলি বিদ্ধ হয় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু । এসময় আবদুল খালেক, হারুনসহ ৩ জন আহত হয়েছে। ইউপি চেয়ারমান নান্নু অল্পের জন্য বেঁচে যায়। চকেট জামাল গ্রুপ এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্নু চেয়ারম্যান । এদিকে খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় পুলিশ আবুল বাশার নামের একজনকে ঘটনার দিন রাতে গ্রেফতার করেছে। এবং ২৭ নভেম্বর জামাল উদ্দিন চকেটকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হানিফ ভুট্ট। গত ২৯ শে নভেম্বর ও ২ ডিসেম্বর আসামিদের আটক করে আইনের আওতায় আনার জন্য ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহত টিটুর পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...