অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি : নিখোঁজ ২০, জীবিত উদ্ধার ১


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৬০২

চরফ্যাসন প্রতিনিধি ।।

ভোলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণের সাগর মোহনায় ট্রলিং জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাতে ঢালচরের দক্ষিনে ২১জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন “মা শামসুননাহার” নামের মাছ ধরার ট্রলারটি চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে ডুবির যায় । সোমবার রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলে ট্রলারের ১ জেলে উদ্ধার হলেও বাকী ২০ জন নিখোঁজ রয়েছে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া ঘাট থেকে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তরশিবা গ্রামের মো. হোসেনের মালিকানাধীন মা শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি নিয়ে একই উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের বাচ্চু মাঝিসহ ২১ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। পরে ঘুর্ণিঝড়ের খবর পেয়ে তারা গভীর সাগর থেকে ফেরার পথে রবিবার রাতে গভীর সাগরে একটি ফিসিং জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ২১ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ১ জেলেকে জীবিত উদ্ধার করে। কিন্তু বাকী ২০ জেলে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলারের মাঝি মোঃ বাচ্চু ,আল আমিন, ফারুক, জাবেদ,খালেক, হাফেজ, ইউসুব,জসিম, রফিক ও মাসুদসহ ১০জনের নাম জানা গেলেও অপর নিখোঁজ জেলেদের নাম এখনও পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ও আহাম্মদপুর ইউনিয়নে।

 চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সাংবাদিকদের জানান, ট্রলার ডুরিব ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানের জন্য কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে। সোমবার বিকালে পাথরঘাটার একটি ট্রলার ১ জেলেকে উদ্ধার করে পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা করেছে। বাকী ২০ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। কোষ্টগার্ড চর মানিকা কন্ট্র্রিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, মেঘনায় ট্রলার ডুবি ঘটনার খবর পেয়েছি। ট্রলারসহ জেলে নিখোঁজেদের উদ্ধারে পর্যবেক্ষন করছেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...