অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ভারী বর্ষণে দুই হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৬৭৫

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরা উপকূলে ঘূর্ণীঝড় জাওয়াদের প্রভাবে হঠাৎ ভারী বর্ষণে বৃষ্টির পানি জমে ক্ষতিগ্রস্থ হয়েছে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত। কোন কৃষকের জমিতে রয়েছে পাকা আমন ধান, কোন কৃষকের জমিতে রয়েছে খেসারি ডাল, শাক-সবজি, সরিষা, গম ও গোল আলু। ফসলও ভালো হয়েছে। কৃষক স্বপ্ন বুনে ফসল বিক্রি করে ধার-দেনা শোধ করবে। কিন্তু সেই স্বপ্নে হানা দেয় অসময়ের ভারী বর্ষণ। নষ্ট হয়ে যায় ফসলের ক্ষেত। যেন ঘূর্ণীঝড়ে কেড়ে নিল ক্ষতিগ্রস্থ শত শত কৃষকের লালিত স্বপ্ন। এতে ধার-দেনা ও ব্যাংক থেকে ঋন নিয়ে চাষাবাদ করা শত শত ক্ষতিগ্রস্থ কৃষক দিশেহারা হয়ে পড়েছে।

এদিকে সোমবার ভোর রাত থেকে ভারী বর্ষণে বৃষ্টির পানিতে ডুবে দুই হাজার একশত পাঁচ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ভারী বর্ষণে জমিতে বৃষ্টির পানি জমে পাকা আমন ধান ২ হাজার হেক্টর, খেসারি ডাল ৫০ হেক্টর, শাক-সবজি ৫০ হেক্টর, গোল আলু ২ হেক্টর, গম ১ হেক্টর ও সরিষা ২ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে।

সরেজমিনে উপজেলার ৪ টি ইউনিয়নে ঘুরে দেখা গেছে, দেরীতে রোপন করা পাকা আমান ধানের ক্ষেতের ফসল বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। একই অবস্থা গোল আলু, সরিষা, গম, খেসারি ডাল, শাক-সবজির ক্ষেত।  

ক্ষতিগ্রস্থ কৃষক জামাল, মামুন, আলমগীর, খোরশেদ, রতন, শানু, রাসেদ, খালেক সহ অনেকে জানান, তারা ধার-দেনা ও ব্যাংক থেকে ঋন নিয়ে চাষাবাদ করেছি। মাঠে ফসলও ভালো হয়। এবার মাঠে উৎপাদিত ফসল বিক্রি করে সকল ধার দেনা পরিশোধ করে ফের মাঠে ফসল উৎপাদন করবে বলে স্বপ্ন দেখেন। কিন্তু সব শেষ হয়ে যায় বলে কেঁদে দেন অনেকে। অনেকে ঋন পরিশোধের চিন্তা করেন। তবে তারা সরকারের কাছে কৃষি প্রণোদনা দাবী করেন।

এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, বৃষ্টির পানিতে দুই হাজার একশত পাঁচ হেক্টর ফসলের ক্ষতি হয়। বিষয়টি উধ্বর্তন কর্মকতাদের অবহিত করা হয়েছে। কৃষি প্রণোধনা এলে ক্ষতিগ্রস্থ কৃষকদের দেওয়া হবে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার প্রণোদনা দিলে দেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...