অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কাফনের কাপড়ে প্রতীক আনতে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৫৮৫

 মোটরসাইকেল  ভাংচুর আহত ১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র বিদ্রোহী যুবলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মো: আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পড়ে  প্রতীক আনতে যাওয়ার পথে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনকারীরা হামলা চালিয়েছে। এ সময়  ১০টি মোটরসাইকেল ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে।

স্বতন্ত্র  প্রার্থী মোঃ আলাউদ্দিন সরদার  অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নাগর হাওলাদারের সমর্থনকারীরা তাকে হত্যার হুমকী দিয়ে আসছে। এর জন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পড়ে প্রতীক আনতে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে তার সর্মথনকারীদের উপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকারীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় এলাপাথারী মারধরসহ ১০ টি মোটরসাইকেল ভাংচুর করা  হয়। এতে ১০ জন আহত হয়। তবে এ ব্যাপারে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার সাংবাদিকদের জানান, এই হামলার বিষয়ে তিনি জানেন না। তিনি উল্টো  আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ করেন।
বোরহানউদ্দিন নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ জানান, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিতভাবে বলেছে । লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।  বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,তার খবর পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছে। পুলিশ যাওয়ার পর দুই পক্ষ ঘটনা স্থল ত্যাগ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...