অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে পাল্টা পাল্টি হামলা ভাংচুরের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ০১:৩৩

remove_red_eye

৫৯২

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ  ২৩ জন আহত, নিরাপত্তাহীনতা দাবি করে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে দেউলা ইউনিয়নে মজম বাজার এলাকায় পাল্টা পাল্টি হামলা ভাংচুর মারধরের  ঘটনা ঘটেছে। এতে করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুলসহ উভয় পক্ষে অন্তত ২৩ জন আহত হয়। এদের মধ্যে গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজাদা তালুকার ও স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল একে অপররের বিরুদ্ধে পাল্টা পাল্টি হামলা অভিযোগ করেন।
বুধবার রাতে মজম বাজার এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাজাদা তালুকার তার নির্বাচন অফিসে সংবাদ সম্মেলনে পরিবারের নিরাপত্তাাহীনতা দাবি করে সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, তার সমর্থনকারীদের হুমকী দিয়ে আসছেন প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল ও তার সমর্থকরা। এঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বাবুল ও তার সমর্থনকারীরা আওয়ামী লীগ প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলার মুখে ভয়ে প্রার্থী শাহাজাদা তালুকাদারের স্ত্রী ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বোহানউদ্দিন বাজারের একটি ভাড়া বাড়িতে উঠেছেন।  স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলা নৌকা প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এবং এ অবস্থায় চড়ম নিরাপত্তাহীনতা রয়েছেন তিনি।নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাজাদা তালুকার আরো অভিযোগ করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুল ইতো পূর্বে বিএনপির নেতা ছিলেন। তিনি বর্তমানে আওয়ামীলীগের যোগ দিলেও বিএনপির নেতাকর্মীদের নিয়ে এসব ঘটনা ঘটিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুল। তিনি উল্টো অভিযোগ করেন, সকালে তিনি মজম বাজার এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ সহ গনসংযোগ করেন। তখন ওই এলাকায় আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজাদা তালুকারের বাড়িতে গনসংযোগ করতে যান। এসময় তার উপর হামলা চালানো হয়। এতে করে তার একটি পায় মারাতœক ভাবে জখম হয়। এসময় তার সমর্থক কর্মীসহ ২০ জন আহত হয়। এদের মধ্যে প্রার্থী আসাদুজ্জামান বাবুলসহ ১৩ জন বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি রা হয়েছে। প্রার্থী আসাদুজ্জামান বাবুলে একটি পা ব্যান্ডিজ অবস্থায় তিনি ভর্তি রয়েছে। এঘটনার পর আসাদুজ্জামান বাবুলে নির্বাচনী ৪টি অফিস শাহাজাদা তালুকারের কর্মী ভাংচুর করেছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এই হামলা বিষয় নৌকার প্রার্থী শাহাজাদা তালুকার অস্বীকার করেন।
বুধবার সন্ধ্যায় সরেজমিনে মজম বাজারে যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়ন থাকতে দেখা যায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...