লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৫০
৫৫৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির পানিতে অন্তত ১২ ‘শ কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে। গত কয়েকদিনে প্রবল বাতাস ও টানা বর্ষণে হেলে পড়েছে আমনের ক্ষেত, তলিয়ে গেছে বোরোর বীজতলা, রবিশস্য এবং শীতকালীন সবজি। এসব ফসল পুরোপুরি বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দুইশত ২৭ হেক্টর জমির বিভিন্ন প্রকার ফসল নষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে খেঁসারি ডালের ১৮৮.৫ হেক্টর, সরিষা ২২ হেক্টর, সবজি ১০.৫ হেক্টর ও আলু ৬.২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কৃষক সুজন সরকার বলেন, আমি ৬৪ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি। অসময়ের বৃষ্টিতে সব সরিষার চারা নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে সরিষা চাষ শুরু করেছি। এখন ঋণ কি করে শোধ করবো তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। অন্যদিকে আরেক কৃষক বেণু সরকার বলেন, ৭০ শতাংশ জমিতে আলুর বীজ রোপণ করেছি। বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে গেছে। এতে করে আমার অনেক লোসকান হয়েছে। আমরা সরকারি সহযোগিতা কামনা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন জানান, যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা করে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। তবে উপজেলায় বেশ কয়েকটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন থাকায় ধান অনেক আগেই কেটে ফেলা হয়েছে। যার জন্য ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত