চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৩০
৫৮৮
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের নাংলাপাতা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে চতুর্থ শ্রেণীতে পড়–য়া ৮ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে তোফায়েল হাজী (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তোফায়েল হাজী উপজেলার নাংলা পাতা গ্রামের নসু খাঁনের ছেলে। সে চর কলমী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি।
ঘটনার পর রাতেই ভিক্টিম পরিবার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খানকে অবগত করলে তিনি ভিক্টিমকে হাসপাতালে ভর্তি করে শশীভূষণ থানায় মামলা করার পরামর্শ দেন। ভিক্টিম শিশুটি বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ভিক্টিমের মা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরা কালে তোফায়েল হাজী তার মেয়েকে সুপারী বাগানের টংঘরে নিয়ে ধর্ষণ করে। সহপাঠি এক শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে ভিক্টিমের নানীকে জানালে তিনি ওই টং ঘর থেকে ভিক্টিমকে উদ্ধার করেন। পরে ভিক্টিমের পরিবার বিষয়টি স্থানীয়দের জানান, এবং রাতেই তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খানের কার্যালয়ে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, তিনি বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে ভিক্টিমকে দেখে এসেছেন এবং পরিবারের সাথে কথা বলে তাদেরকে থানায় গিয়ে অভিযোগ দেয়ার পরামর্শ দিয়ে এসেছেন। লিখত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, শিশুটিকে তার মা এবং নানী আমার কার্যালয়ে নিয়ে আসেন এবং তোফায়েল হাজি নামক জনৈক ব্যাক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষনের অভিযোগ করেন। আমি শিশুটিকে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি এবং অভিযোগ সঠিক হলে থানায় মামলা করার পরমর্শ দিয়েছি।
চরফ্যাশন হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স ফারজানা ইয়াছমিন জানান, শিশুটির অবস্থা দেখে মনে হচ্ছে সে একাধিক বার ধর্ষনের শিকার হতে পারে।
অভিযুক্ত তোফায়েল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন- ভিক্টিম সম্পর্কে তার নাতনি। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নানা হিসেবে দুষ্টুমি করে সে হাজি ফাজি বলায় তাকে একটা চড় মারি। এর পর আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে ওই পরিবারটিকে আমার বিরুদ্ধে মামলা করতে উসকানী দিচ্ছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত