বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০১
৬৪০
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন
বাংলার কণ্ঠ প্রতিবেদক : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে । এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিবাদে শনিবার দুপুরে এলাকায় বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার জানান, শনিবার সকালে তিনি পক্ষিয়া ইউনিয়নের কাইমিজি বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা করত যায়।এ সময় তার উপর প্রতিপক্ষ আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালায়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হাত পায়ে এবং মাথায় গুরুতর জখম করা হয়। এছাড়া তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসীদের বাধার মুখে তিনি হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ করেন। এদিকে হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।
অপরদিকে একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী কাঞ্চন মাঝি ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা আরও ১০ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীসহ গুরুতর আহতদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে এসব হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নগর হলাদার। এই হামলার বিষয়ে তিনি জানেন না।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় ৪ জন নামে ও অজ্ঞাত ২০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের উপর হামলার ঘটনায় এখনো অভিযোগ দেয়নি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত