অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে দুই স্বতন্ত্র প্রার্থীর উপর প্রতিপক্ষের হামলা ভাংচুর:আহত ১৫

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০১

remove_red_eye

৬১২

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে  । এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিবাদে শনিবার দুপুরে এলাকায় বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার জানান, শনিবার সকালে তিনি পক্ষিয়া ইউনিয়নের কাইমিজি  বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা করত যায়।এ সময় তার উপর প্রতিপক্ষ আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালায়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হাত পায়ে এবং মাথায় গুরুতর জখম  করা হয়। এছাড়া তার   মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসীদের বাধার মুখে তিনি হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ করেন। এদিকে হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।
অপরদিকে একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী কাঞ্চন মাঝি ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা আরও ১০ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীসহ গুরুতর আহতদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে এসব হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নগর হলাদার। এই হামলার বিষয়ে তিনি জানেন না।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায়  ৪ জন নামে ও অজ্ঞাত ২০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের উপর হামলার ঘটনায় এখনো অভিযোগ দেয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...