অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে হাওলাদার মার্কেটে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৯ রাত ০৯:২৮

remove_red_eye

১০৭৭

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে পৌর এলাকার হাওলাদার মার্কেটে গভীর রাতে বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ২টার দিকে। এঘটনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘর মালিক মনির হাওলাদার জানান, প্রতিদিনের ন্যয় তিনি সহ অনান্য তিন ব্যবসায়ী মেসার্স রিয়াজ ইলেক্ট্রিক হাউজ,আলিফ এন্টার প্রাইজ, হাওলাদার ট্রেডার্স, জাহানারা ফ্যাশন দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত প্রায় ২টার দিকে বাজারে স্থানীয় বাসিন্দা মোঃ নাছির হাওলাদার ফোন দিয়ে বলেন,আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর আগে বাজারের অন্যান্য লোকজন আগুন দেখে প্রায় ১কিলোমিটার দুরে ফায়ার সার্ভিস অফিসে দৌড়ে গিয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন দ্রæত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে চারটি দোকান ও পিছনে ২টি গোডাউন ঘর পুরে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খোরশেদ আলম জানান, খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘর মালিক মনির হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু বিদ্যুৎ সার্কিটে আগুনের সুত্রপাত সেহেতু বিদ্যুৎ বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ফোন রিসিভ করেনি। পরে স্থানীয় লোক জন বিদ্যুৎ অফিসে গেলে দেখেন কন্ট্রোলরুমের দ্বায়িত থাকা এক ব্যাক্তি ঘুমাচ্ছেন। ঘর মালিক আরো অভিযোগ করেন,খবর পেয়ে প্রায় ১কিলোমিার দুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌছলেও ২০০গজ দুরে বিদ্যুৎ অফিসের লোকজনকে ফোন দিলে তারা কোনো প্রকার সহায়তা করেনি। ব্যবসায়ীরা জানান, সঠিক সময়ে বিদ্যুৎ বন্ধ করলে ক্ষয় ক্ষতির পরিমান অর্ধেক হতো। বোরহানউদ্দিন আবাসিক প্রকৌশলী আরাফাত রায়হান জানান, তিনি খবর পাওয়ার সাথে সাথে বিদ্যুতের ফিডার বন্ধ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...