দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫৩
৫৮৫
দৌলতখান প্রতিনিধি : ‘স্বাধীনতা ও মানবতা বিরোধীরাই দেশকে পিছিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ , ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বিলম্বিত হলেও, দেশকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে ।’
গত শনিবার রাতে মেদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন আাওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এসব কথা বলেন।
এমপি মুকুল বলেন, ‘মানুষের সেবা করেই বাঁচতে চাই। মহান রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনজুর আলম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত