বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৯ রাত ০৯:২৭
৭০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় ৩২ বছর পর উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারী সমিতি ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা জাহাঙ্গীর আলম । এছাড়া সাধারন সম্পাদক পদে হাড্ডা হাড্ডি নির্বাচন অনুষ্ঠিত হয়। মাত্র এক ভোটের ব্যবধানে দ্বিতীয় বারেরমত সম্পাদক নির্বাচিত হয়েছেন অবিনাশ নন্দি। অবিনাশ পেয়েছেন ৪৪ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দি বিক্রম রায় কর্মকার পেয়েন ৪৩ ভোট। নির্বাচন শেষে বিকাল সাড়ে ৪ টায় ফলাফল ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান। এবারই প্রথম জেলার সকল জুয়েলারী দোকান বন্ধ রেখে মালিকরা গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৮৯ ভোটরের মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। বিনা প্রতিদ›িদ্বতায় নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম টানা ৩২ বছর সভাপতি পদে রয়েছেন। তিনি ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির পর পর দুই বার সভাপতি নির্বাচিত হয়ে ছিলেন। ভোলা-ল²ীপুর রুটের ফেরি বাস্তবায়ন কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জাহিদুর রহমান। কমিশনের সদস্য ছিলেন, জাবেদুর রহমান ও মোঃ নিরব। এদিকে নির্বাচনকে ঘিরে ১৫ দিন ধরে আলোচনা ছিল জেলার টক অব দ্যা টাউন। নির্বাচনী এলাকায় সকাল থেকে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পৌর কাউন্সিলর ওমর ফারুকসহ শহরের বস্ত্র মালিক সমিতি, মুদি মলিক সমিতি নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত