দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫৯
৫৬৮
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক অনুদান দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু সব সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, শেখ হাসিনা বাংলাদেশকে সেই সোনার বাংলা দেশে রুপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা খাতসহ বিভিন্ন সূচকে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জনে সক্ষম হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ১২৩ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণকালে এমপি মুকুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত