অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ঋণ নিতে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৫

remove_red_eye

৫৯৪

চরফ্যাশন প্রতিনিধি :  ঋণ নিতে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার সিমান্তবর্তী লালমোহন রমাগঞ্জ ইউনিয়নে এঘটনা ঘটে বলে ভূক্তভোগী নারী অভিযোগ করেন। আহত গৃহবধূ তাসলিমা বেগম (২৭) চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের সোলাইমান খলিফার মেয়ে। তিনি জানান,তাঁর স্বামী জিয়াউদ্দিনের সঙ্গে ১২বছর পূর্বে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় তাঁর স্বামী ঋণ নেয়ার জন্য বাড়িতে এক এনজিও কর্মীকে নিয়ে আসে। ঋন নেয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তাঁর স্বামী জিয়াউদ্দিন বেসরকারী ওই সংস্থা থেকে ঋণ নেয়ার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় ওই এনজিও কর্মীর সামনেই জিয়াউদ্দিন তাকে কাঠের চলা দিয়ে এলোপাতাড়ী মারধর ও রক্তাক্ত জখম করে। নির্যাতনের খবর পেয়ে ওই গৃহবধূর ভাই ও ভগ্নীপতি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,ওই নারীর ডান চোখে গুরুতর রক্তাক্ত ফাটা ও নীল ফোলা জখম পাওয়া গেছে।
গৃহবধূ তাসলিমা বেগমের ভাই ইমাম হোসেন বলেন, ভগ্নীপতি জিয়াউদ্দিন যৌতুক বাবদ এ পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় ৫লাখ টাকা নিয়েছে। সে কিছুদিন পর পর আমার বোনকে টাকার জন্য নির্যাতন করে আমরা এর বিচার চাই। নির্যাতনের বিষয়ে জানতে জিয়াউদ্দিনকে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় বলে মুঠো ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, গৃহবধূকে নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...