বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৪
৫৭১
নীর রতন দে, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করায় আওয়ামী লীগের ৮ ও যুবলীগের ১ নেতা সহ ৯ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম দলীয় সিদ্ধান্তের পর বহিস্কৃত ৮ বিদ্রোহী প্রার্থীর নাম ঘোষণা করেন। বহিস্কৃত আওয়ামী লীগ নেতাগণ হচ্ছেন, বড়মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জসিমউদ্দিন হাওলাদার, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন নিরব, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান বাবুল,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল, হাসাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, হাসাননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলঅ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আ,ন,ম আবদুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, মো রাসেল আহমেদ, যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান প্রমুখ। একই স্থানে উপজেলা যুলীগের সভাপতি মো. তাজউদ্দিন খান উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন সর্দারের বহিস্কার করার ঘোষণা দেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক