অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খলিলের লাল-সবুজের ভালোবাসা বিক্রি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৯৯৬

লালমোহন  প্রতিনিধি :  ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশে। ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলার আকাশে উড়ে লাল-সবুজের পতাকা। বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা ও জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও মানুষ শখ ও ভালোবাসার টানে বাড়ির ছাদে, রিকশা, সাইকেল ও গাড়ির সামনে ঝুলিয়ে রাখেন লাল-সবুজের পতাকা। আর এসব দিবসে জাতীয় পতাকা বিক্রি করেন এক শ্রেণির মৌসুমি বিক্রেতা। তেমন-ই এক পতাকা বিক্রেতা মাদারীপুর জেলার খবির বেপারির ছেলে খলিল বেপারি। মঙ্গলবার সকালে কাঁধে  বাঁশের লাঠিতে ছোট বড় ও মাঝারি সাইজের পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারের বিভিন্ন স্থান ঘুরতে দেখা যায় তাকে।
আলাপকালে খলিল বেপারির জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। প্রায় ৭-৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করছেন। বিশেষ করে ১৬ ডিসেম্বর উপলক্ষে পতাকা বিক্রি করতে বের হন তিনি। বছরের বাকি দিনগুলো তিনি ইজিবাইক চালিয়ে স্ত্রীসহ তিন সন্তানের পরিবারের খরচ জোগাড় করেন। প্রতি বছর ১৬ ডিসেম্বরের সপ্তাহ খানেক আগ থেকে পতাকা বিক্রি শুরু করেন তিনি।  প্রতিদিন গড়ে ১৫ শত থেকে ২হাজার টাকার পতাকা বিক্রি করেন খলিল। এতে আশানুরূপ আয় না হলেও মনে আনন্দ পান বলে জানান খলিল বেপারি। তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে চলতে খুব ভালো লাগে। পতাকাগুলো যখন হাতে থাকে তখন একটা ভালোবাসা জন্মায় দেশের প্রতি। আর যাদের এ দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রয়েছে তাদের হাতেই তুলে দেই ‘ভালোবাসার’ লাল-সবুজের পতাকাগুলো।  
খলিল বেপারি বলেন, সাইজ অনুযায়ী পতাকার দাম নেন তিনি। ১০টাকা থেকে শুরু করে ১৫০টাকা দামের পতাকা রয়েছে তার কাছে। তবে বাচ্চাদের জন্য তৈরিকৃত ১০টাকার পতাকাটির চাহিদা বেশি। বাচ্চাদের হাতে লাল-সবুজের পতাকা তুলে দিয়ে মনে প্রশান্তি পান পতাকা বিক্রেতা এ খলিল বেপারি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...