অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রেসের ভুলে বিব্রত লালমোহন উপজেলা প্রশাসন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৫৭৩

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে মহান বিজয় দিবসের সম্মাননা স্মারকে মুজিব বর্ষের পরিবর্তে ‘মুবিজবর্ষ’ লেখা হয়েছে। স্মারকগুলো বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়। এদিকে শুক্রবার সকালে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সম্মাননা স্মারকে এমন ভুলটি করেছে যেখান থেকে ওই স্মারকগুলো প্রিন্ট করা হয়েছে তারা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এবং ওই প্রেস মালিকের হোয়াটসঅ্যাপের কথোপকথনের একটি অংশ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বশেষ যে লেখা ও ডিজাইনটি দিয়েছেন তা প্রিন্ট করা ওই সম্মাননা স্মারকে ভুলক্রমে ওই প্রেস ‘মুবিজবর্ষ’ লেখায় স্মারকগুলো প্রিন্ট করে।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, বরিশালের একটি প্রেসে বিজয় দিবস উপলক্ষে সম্মাননা স্মারকগুলো  ছাড়াও আরও অনেক কিছু প্রিন্ট করা হয়েছে। তবে সম্মাননা স্মারকের প্লেটেই কেবল ভুল হয়েছে। স্মারকগুলো বরিশাল থেকে সরাসরি অনুষ্ঠানের মাঠে নেয়া হয়। এরপর কয়েকটি স্মারক বিতরণ করা হলে ওই ভুলটি চোখে পড়ে উপজেলা প্রশাসনের। পরে ওইসব স্মারকগুলো মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। এসব স্মারক ওই প্রেস কর্তৃপক্ষ ফেরৎ নিবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ওই প্রেস কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ব্যাখা চাওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...