অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বসত ঘর থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৬৬২

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান থেকে একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।  শনিবার দুপুরে বন বিভাগ সাপটি  উদ্ধার করে তজুমদ্দির উপজেলার শশীগঞ্জ বিটের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফিউল্লাহ মিয়ার রান্না ঘরে হঠাৎ বিষধর সাপটি দেখতে পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী বিষধর সাপটিকে একটি পাত্রে বন্ধি করে বন বিভাগকে খবর দেয়। শনিবার সকালে বন বিভাগ সাপটি উদ্ধার করে। পরে তজুমদ্দিন উপজেলার বনে সাপটি অবমুক্ত করে।
বন বিভাগের দৌলতখানের রেঞ্জ অফিসার মো: আকরাম হোসেন  জানান, সাপটি লম্বায় প্রায় ৪ ফুট ও ওজন প্রায় ৬’শ গ্রাম। দুপুর ১ টার দিকে বিভাগ সাপটি  তজুমদ্দির উপজেলার শশিগঞ্জ বিটের গহীন অরণ্যে অবমুক্ত করে।  ধারনা করা হচ্ছে, এলাকাটি মেঘনা নদী তীরবর্তী হওয়ায় সাপটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।
বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে যে সব সাপ দেখা যায় তারমধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এটি বর্তমানে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে এই সাপকে কিলিং মিশন বলেও ডাকা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...