বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৯ রাত ১০:২৫
৮০১
জুয়েল সাহা বিকাশ: ভোলা শহরের পদ্মা মার্কেটে র্যাব-৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় জাল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক বছরের কারাদন্ড ও আরেক জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
রবিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো ঃ কাওছান হোসেন ওই কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডকৃতরা হলেন, ফারুক স্টোরের মালিক মো: ফারুক, রুবেল ট্রেডার্স’র মালিক মো: রুবেল, মক্কা ট্রেডার্স’র মালিক মো: গিয়াস উদ্দিন, নিঠুর ও রবীন্দ্র ট্রেডার্সের মালিক নিঠুর দাস ও রবীন্দ্র দাসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং রাব্বানী স্টোরের মালিক গোলাম রাব্বানীকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: কাওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে ওই মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজার কেজি কারেন্টজাল ওই ব্যবসায়ীদের দোকান থেকে জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান তিনি।তিনি আরো জানান, এসময় ৬ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনের ১ বছর ও এক জনের ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত