অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার পদ্মা মার্কেট থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ, ৬ ব্যবসায়ীকে কারাদন্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৯ রাত ১০:২৫

remove_red_eye

৮০০

জুয়েল সাহা বিকাশ: ভোলা শহরের পদ্মা মার্কেটে র‌্যাব-৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় জাল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক বছরের কারাদন্ড ও আরেক জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
রবিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো ঃ কাওছান হোসেন ওই কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডকৃতরা হলেন, ফারুক স্টোরের মালিক মো: ফারুক, রুবেল ট্রেডার্স’র মালিক মো: রুবেল, মক্কা ট্রেডার্স’র মালিক মো: গিয়াস উদ্দিন, নিঠুর ও রবীন্দ্র ট্রেডার্সের মালিক নিঠুর দাস ও রবীন্দ্র দাসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং রাব্বানী স্টোরের মালিক গোলাম রাব্বানীকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: কাওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে ওই মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজার কেজি কারেন্টজাল ওই ব্যবসায়ীদের দোকান থেকে জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান তিনি।তিনি আরো জানান, এসময় ৬ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনের ১ বছর ও এক জনের ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...