চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:২৪
৬০৫
চরফ্যাশন প্রতিনিধি : নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ফুটেজ ধারণ করায় পর্ণোগ্রাফি আইনে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী এক গৃহবধূ। ওই মামলায় শনিবার শশিভূষণ থানার পুলিশ ঢাকা সদরঘাট এলাকা থেকে অভিযুক্ত আরিফ খন্দকার (৩৬) নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গত বৃহস্পতিবার শশিভূষণ থানায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ফুটেজ ধারণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নাসির খন্দকারের ছেলে ডিসলাইন ব্যবসায়ী আরিফ খন্দকার একই ইউনিয়নের এক ব্যবসায়ীর স্ত্রীর
সাথে পরকীয় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে এবং ওই অশ্লীল ভিডিও ফুটেজটিকে পুজিঁ ও জিম্মি করে বিভিন্ন সময়ে ওই গৃহবধুকে বøাকমেইল করে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে মামলার এজহারে ভুক্তভোগী অভিযোগ করেন। ভূক্তভোগী ওই গৃহবধু বলেন, ডিসলাইন ব্যবসায়ী আরিফ খন্দকার কৌশলে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ফুটেজ ধারণ করে এবং ওই ফুটেজের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও টাকা দাবি করে। ওই টাকা না দেয়ায় ওই ফুটেজ ছড়িয়ে দেয় এবং ওই নারীর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এ নিয়ে তাদের সংসার ভেঙে যায়।
গৃহবধুর স্বামী জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় ১৭ বছর আগে। তাদের দুই সন্তান রয়েছে। তিনি আরও জানান, পরকীয়ায় জড়িয়ে পড়ে ওই নারী তার ক্ষতি করার অপতৎপরতা চালায়। তার জীবনের হুমকির মুখে পড়েছে। তাই তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসীরা আরও জানান, এই চক্রের সদস্য অভিযুক্ত আরীফ এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। তাঁর নেশা হচ্ছে বিভিন্ন নারীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করে নগদ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করা। এ বিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী জানান, নারী ও শিশু নির্যাতনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণে পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী ওই গৃহবধূ। পুলিশ আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত