অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে গৃহবধুকে ধর্ষণ করে অশ্লীল ভিডিও ধারণ : গ্রেফতার-১


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:২৪

remove_red_eye

৬২৯



চরফ্যাশন প্রতিনিধি : নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ফুটেজ ধারণ করায়  পর্ণোগ্রাফি আইনে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী এক গৃহবধূ। ওই মামলায় শনিবার শশিভূষণ থানার পুলিশ ঢাকা সদরঘাট এলাকা থেকে অভিযুক্ত আরিফ খন্দকার (৩৬) নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গত বৃহস্পতিবার শশিভূষণ থানায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ফুটেজ ধারণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নাসির খন্দকারের ছেলে ডিসলাইন ব্যবসায়ী আরিফ খন্দকার একই ইউনিয়নের এক ব্যবসায়ীর স্ত্রীর
সাথে পরকীয় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে এবং ওই অশ্লীল ভিডিও ফুটেজটিকে পুজিঁ ও জিম্মি করে বিভিন্ন সময়ে ওই গৃহবধুকে বøাকমেইল করে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে মামলার এজহারে ভুক্তভোগী অভিযোগ করেন। ভূক্তভোগী ওই গৃহবধু বলেন, ডিসলাইন ব্যবসায়ী আরিফ খন্দকার কৌশলে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ফুটেজ ধারণ করে এবং ওই ফুটেজের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও টাকা দাবি করে। ওই টাকা না দেয়ায় ওই ফুটেজ ছড়িয়ে দেয় এবং ওই নারীর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এ নিয়ে তাদের সংসার ভেঙে যায়।
গৃহবধুর স্বামী জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় ১৭ বছর আগে। তাদের দুই সন্তান রয়েছে। তিনি আরও জানান, পরকীয়ায় জড়িয়ে পড়ে ওই নারী তার ক্ষতি করার অপতৎপরতা চালায়। তার  জীবনের হুমকির মুখে পড়েছে। তাই তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসীরা আরও জানান, এই চক্রের সদস্য অভিযুক্ত আরীফ এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। তাঁর নেশা হচ্ছে বিভিন্ন নারীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করে নগদ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করা। এ বিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী জানান, নারী ও শিশু নির্যাতনে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণে পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী ওই গৃহবধূ। পুলিশ আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতে  প্রেরণ করে রিমান্ডের আবেদন করেছেন।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...