অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ৭৫০ জেলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:২৬

remove_red_eye

৬৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৬১ টি নৌকার ৭৫০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট, বয়া বিতরন করা হয়। এর মাধ্যমে জেলেরা এই সুরক্ষা সামগ্রী নৌকায় রেখে দুর্যোগকালীন সময়ে কিছুটা সুরক্ষা থাকতে পারবে।
 সৈয়দপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের  মাধ্যমে জেলেদের মাঝে এই সুরুক্ষা সামগ্রী বিতরন করা হয়। স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত  থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা সিনিয়র উপজেলা মৎস অফিসার মাহাফুজুল হাসনাইন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী,লজিক প্রকল্প ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন লজিক প্রকল্পের ভোলা ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স-এর জেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন।
এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় ঝঞ্ঝা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিনিয়ত ঝুকিঁর মুখে পরছে এই জেলার জেলেরা। ফলে মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির সম্মুক্ষীন হতে হচ্ছে। তাই জেলেদের সুরক্ষার জন্য এই সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,সমুদ্র উপকূল অঞ্চলের মানুষের দুয়ারে জলবায়ু অভিযোজনের সুফল পৌঁছে দিতে সরকার ও উন্নয়ন অংশীদার সংস্থাগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকারের উদ্যোগে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প কাজ করে আসছে। ভোলা জেলার সমুদ্র তীরবর্তী উপক‚লীয় মাঝঘাট ও জেলে পল্লিতে প্রাকৃতিক দূর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও তার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে লজিক।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...