লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩৩
৫৬৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় উর্ত্তীণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নিজে কক্ষে এ দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। এরা হলো, বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন।
গত ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে রচনা ও কুইজ প্রতিযোগিতায় সারা দেশে ‘ক’ বিভাগে শীর্ষ ৫০ জনের মধ্যে বরিশাল বিভাগে তিনজনের মধ্যে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরা আগামী ২৪ মাস দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবে বলে জানা গেছে।
অন্যদিকে, লালমোহন হা-মীমের শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়ে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। এরমধ্যে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় ১৮টি পুরস্কারের মধ্যে ১৪টি অর্জন করে হা-মীমের শিক্ষার্থীরা।
এছাড়াও এবছর ‘শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে’ রচনা লিখে ভোলা জেলায় প্রথম হয়েছিল হা-মীমের শিক্ষার্থী সাবিকুন নাহার ফারিয়া। একই বিষয়ে জেলা পর্যায়ে তৃতীয় স্থানও অধিকার করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এরআগে গত সেপ্টেম্বরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক ভিডিও স্বাক্ষাৎকারের জন্য জেলায় প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক